রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বিভিন্ন দাবিতে কমিউনিস্ট পার্টি সিপিবি’র বিক্ষোভ সমাবেশ

  • আপডেট টাইম শনিবার, ২৫ মে, ২০২৪
  • ২১৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দুঃশাসন হঠাও ব্যবস্থা বদলাও বাম গণতান্দ্রিক বিকল্প গড়ো, জাতীয় সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার আমুল সংস্কার ও ভোটের অধিকার নিশ্চিত করা, পাচারের টাকা ফেরত আনা, খেলাপী ঋণ উদ্ধার, লুটপাট-দুর্নীতি বন্ধ করা ও এর সাথে জড়িতদের শাস্তি দেয়া, চিকিৎসা কর্মসংস্থান, শিক্ষা-অন্ন বস্ত্রের নিশ্চয়তাকে সাংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃতি দেয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে সার্বজনীন রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান খোলা, দেশের রাজনীতি-অর্থনীতিতে সাম্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির হস্তক্ষেপ রুখে দাঁড়ানো ও মুক্তিযুদ্ধের অর্থনৈতিক দর্শনের ভিত্তিতে গণমানুষের বাজেট প্রণয়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর লংশ হিসাবে গতকাল ২৪ মে খোয়াইব্রীজ সংলগ্ন এলাকায় জেলা পার্টির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন- জেলা পাটির সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, চৌধুরী মহিবুন্নুর ইমরান, আজমান আহমেদ, রঞ্জন কুমার রায় প্রমুখ। উপস্থিত ছিলেন- জন্টু সরকার, কাজল চক্রবর্তী, আব্দুর রাজ্জাক, পলাশ চৌধুরী, আলীম উদ্দিন। সভায় বক্তাগণ সর্বস্তরের জনসাধারণকে অধিকার আদায়ে রাজপথে নেমে লড়াই সংগ্রামে সামিল হওয়ার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com