বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে চোরের উপদ্রব ॥ দুই মাসেও গেজেট মোবাইল দোকানের মালের হদিস মিলেনি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায়ই কোনো না কোনো বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি হচ্ছে। কিন্তু চোর ধরা তো দূরের কথা, মালামালও উদ্ধার হয়নি। গত দুই মাস আগে শহরের টাউন হলে গেজেট মোবাইলসহ আশেপাশের কয়েকটি দোকান থেকে চোরের দল নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। কিন্তু আজও মালামালের হদিস পাওয়া যায়নি। এ নিয়ে মামলার বাদি শংকিত অবস্থয় রয়েছেন। এদিকে পুলিশ সুপার আক্তার হোসেন জানিয়েছেন, সদর থানা এবং ডিবিকে চোর ধরতে ও মালামাল উদ্ধারে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। পুলিশ কাজ করছে। শীঘ্রই উদ্ধার হবে। পাশাপাশি ব্যবসায়ীদেরকে চুরিরোধে সিসি ক্যামেরা স্থাপনের পরামর্শ দেয়া হয়েছে। গত কয়েকদিনে শহরের প্রেসক্লাব রোডের মামুন স্টোর, নিপা ফটোস্ট্যাটসহ কয়েকটি প্রতিষ্ঠানে চুরি হয়। চোরের দল নগদ টাকা ও মালামাল নিয়ে যায়। এদিকে পুলিশ বলছে বেশ কয়েকজন চোর ধরেছি। কিন্তু কেউ বাদি হতে চায়নি। কোর্টে পাঠালেও তারা জামিনে বেরিয়ে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com