শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত ১৯ ঘণ্টা পর স্বাভাবিক রেল চলাচল নবীগঞ্জে প্যারাগন পোল্ট্রি হ্যাচারী স্থাপনের প্রতিবাদে ফুঁসে উঠেছেন এলাকাবাসী নবীগঞ্জ এডুকেশন ট্রাষ্ট ইউকে’র কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত জাতীয় পার্টি থেকে পদত্যাগ করলেন মুরাদ আহমেদ শহরের কামড়াপুর বাইপাস ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব

নবীগঞ্জে আউশকান্দি ইউনিয়ন জাসাসের কমিটি গঠন

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৭০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের  কমিটি গঠনকল্পে গত ১৮ অক্টোবর রোজ শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা জাসাসের অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জাসাস উপজেলা শাখার আহবায়ক রাজন কুমার রায়ের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এবং যুগ্ম আহবায়ক আফজলের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবীগঞ্জ বাহুবলের সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি বক্তব্য রাখেন নবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ও প্যানের মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিহাব আহমদ চৌধুরী, থানা যুবদলের সভাপতি এটি এম সালাম, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী রিপন, পৌর বিএনপির প্রচার সম্পদক রশময় শীল, থানা ছাত্রদলের আহবায়ক হারুনুর রশিদ হারুন, সিনিয়র যুগ্ম আহবায়ক মিজানুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক খালেদ আহমদ, আবুল কালাম মিটু, থানা ছাত্রদল নেতা আবুল হাসনাত আবুল, থানা জাসাসের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রকিব, যুগ্ম আহবায়ক সুয়েব চৌধুরী, আব্দুল আউয়াল, সুমন আহমদ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি সহ ৫নং আউশকান্দি ইউনিয়নের জাসাসের নেতৃবৃন্দ। সভায় সর্বসম্মতিক্রমে মোঃ আবুল মিয়াকে সভাপতি, বিকাশ চন্দ্রকে সিনিয়র সহ-সভপতি মোঃ ইসলাম উদ্দিন সহ-সভাপতি, মোঃ মুহিবুর রহমান সাধারণ সম্পাদক, শেখ আব্দুর হাদী যুগ্ম সম্পাদক জাহেদ আহমদ রিয়াদকে সাংগঠনিক সম্পাদক মোঃ খালিক মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট জাসাস নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন শাখার  কমিটি গঠন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com