শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

শায়েস্তাগঞ্জে ইন্টারনেট ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার পুরাসুন্দা গ্রামে আওয়ামী লীগ নেতার সঙ্গে ইন্টারনেট ব্যবসায়ীর কথা কাটাকাটি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়।
জানা যায়, গত রবিবার সন্ধ্যায় নূরপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইসহাক আলী সেবন ও ইন্টারনেট ব্যবসায়ী জুনায়েদ তালুকদারের মাঝে কথা কাটাকাটি হয়। পরে এ নিয়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষ চলাকালে উভয়প একে অন্যের ওপর ইটপাটকেল ও বিভিন্নরকম দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এতে অন্তত ৫০ জন আহত হয়। তাদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে নুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসহাক আলী সেবন, শিমুল, জসিম, খোকন, শেখ সোহাগ, সোহেব, সায়েব আলী, মোতাব্বির হোসেন সোহাগ, মাসুক, রুবেল, খেলু, হেলন মিয়া, সারাজ মিয়া, লস্কর মিয়া, কাপ্তান, কামাল, আলমগীর, লিলু, সিরাজ, এমরান ও আকল আলী, জুনায়েদ তালুকদার, নজরুল তালুকদার, রতন তালুকদার, শাহজাহান তালুকদারকে হাসপাতালে ভর্তি ও চিকিৎসা প্রদান করা হয়েছে। ওসি মোবারক হোসেন ভূইয়া জানান, পরিস্থিতি শান্ত আছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com