বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

প্রাণীসম্পদ সেবা সপ্তাহে এমপি আবু জাহির ॥ চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহবান তরুণদের প্রতি

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪
  • ২৫৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষাজীবন শেষ করে চাকরির পেছনে না ছুঁটে উদ্যোক্তা হতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি বলেন, শুধুমাত্র পাস করেই চাকরির পেছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হতে হবে এবং অন্যকে চাকরির সুযোগ করে দিতে হবে। তাহলেই দক্ষ প্রজন্ম গড়ে উঠবে। এমপি আবু জাহির বৃহস্পতিবার হবিগঞ্জ শহরের মাছুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে প্রাণীসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উদ্যোক্তা তৈরি করার জন্য আওয়ামী লীগ সরকার সব ধরনের পদক্ষেপ নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, সরকারের ক্ষুদ্রঋণসহ সবধরণের সহযোগিতা কাজে লাগিয়ে একজন তরুণ চাইলেই নিজেকে সফল উদ্যোক্তা হিসেবে তৈরী করতে পারবেন। এজন্য প্রয়োজন প্রবল আগ্রহ, কঠোর পরিশ্রম ও আত্মবিশ^াস।
হবিগঞ্জের জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল কাদের। সেখানে সরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের লোকজন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথি প্রাণিসম্পদ অনুষ্ঠান স্থলে তরুণ উদ্যোক্তাদের স্টল ঘুরে দেখেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com