বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শহরে সাংবাদিকের দোকানে চুরি যাওয়া মাল এখনও উদ্ধার হয়নি

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের প্রাণকেন্দ্র টাউন হল এলাকায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল খানের গেজেট মোবাইল ফোনের দোকানে ৩ বার চুরি হলেও এখন পর্যন্ত কোনো মালামাল উদ্ধার হয়নি। এদিকে ব্যবসায়ীরা দুইদিন সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশের আশ^াসে তা প্রত্যাহার করা হলেও কিন্তু চুরি যাওয়া মালামাল উদ্ধার হয়নি। জানা যায়, গত ১ মাসে গেজেট মোবাইল ফোনের দোকানে দুইবার চুরি হয়েছে। এর ৬ মাস আগে একবার চুরি হয়। কিন্তু এখনও কোনো রহস্য উদঘাটন হয়নি। পাবেল খান জানিয়েছেন, তার অর্ধশত মোবাইল ও ৫ লক্ষ টাকা চোরের দল নিয়ে যায়। এতে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। তবে পুলিশ সূত্র জানায়, চোর ধরতে ও মালামাল উদ্ধারে পুলিশ কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com