রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ডাম্পিংয়ের জন্য প্রতিষ্ঠিত নতুন ‘ল্যান্ডফিল’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও নেতৃবৃন্দ

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ডাম্পিংয়ের জন্য প্রতিষ্ঠিত নতুন ‘ল্যান্ডফিল’ পরিদর্শন করেছেন জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার প্রতিনিধিবৃন্দ। শুক্রবার সকালে হবিগঞ্জ স্থানীয় সরকারের উপ-পরিচালক প্রভাংশু সোম মহান ও হবিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ জাহির উদ্দিনের নেতৃত্বে একটি টিম হবিগঞ্জ পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। প্রথমে তারা সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন, এসটিএস-এ যান। এই এসটিএসে সিডিসি’র প্রায় ৩০টি ভ্যানগাড়ী প্রতিদিন গৃহস্থালীর বর্জ্য নিয়ে আসে। সেই বর্জ্য এক্সকেভেটরের মাধ্যমে পৌরসভার ৪ টি ডাম্প ট্রাকে করে শহর হতে ৫ কিলোমিটার দুরে নতুন ‘ল্যান্ডফিলে’ প্রতিদিন স্থানান্তর করা হচ্ছে। প্রভাংশ সোম মহান বর্জ্য ব্যবস্থাপনাকে আরো আধুনিক করতে এবং পরিবেশের প্রতি লক্ষ্য রেখে বর্জ্য অপসারণ করতে পৌর কর্তৃপক্ষকে পরামর্শ দেন। মোঃ জাহির উদ্দিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরো উন্নত করতে মেয়র আতাউর রহমান সেলিমের পরিকল্পনার কথা তুলে ধরেন। পরে রিচি ইউনিয়নের উত্তরকুল মৌজায় অবস্থিত পৌরসভার নতুন দুটি ল্যান্ডফিল পরিদর্শন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com