শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

লাখাইয়ে বেলশ্বরীর গঙ্গা স্নান ও বারণী আজ

  • আপডেট টাইম শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১৭০ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় বহমান বেলেশ্বরী নদীতে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের শ্রীশ্রী বেলেশ্বরী মহাতীর্থ পুন্যস্নান ও বারণী আগামীকাল। শনিবার সকাল ৭টা ৫২ মিনিট শুরু হয়ে রাত ৫ টা ২৮মিনিট পর্যন্ত গঙ্গা স্নানের তিথি শেষ হবে। পুন্য স্নানের জন্য জেলার বিভিন্ন অঞ্চলের পাশা পাশি দেশের বিভিন্ন স্থান ততা দুরদুরান্ত থেকে পুন্যর্থীদের ঢল নামে ভোর থেকে এবং স্নান উৎসব চলবে বিকাল পর্যন্ত। বিপুল সংখ্যক পুনর্থীদের পদচারনায় বেলশ্বরী তীরে মন্দিরে জুড়ে উপচে পড়া ভীর থাকে। পার্শ্ববর্তী মাঠগুলোতে দেখা দেয় মেলার পরিবেশ। মেলায় মাটির ও লোহার তৈয়ারী তেজষ পত্রের থাকে বিপুল সমাহার। তবে প্রচুর পরিমানে বেল পাওয়া যায় বেলেশ্বরীর বারণীতে। শ্রী শ্রী বেলেশ্বরী গঙ্গা মন্দিরের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব অমল জানান, বেলশ্বরীর গঙ্গাস্নান সুষ্ঠু ও সুন্দর ভাবে পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করছেন। ওই কমিটির সভাপতি মানিক চন্দ্র দেব বলেন, পুন্য গঙ্গা স্নান উদযাপনের লক্ষে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পর্যাপ্ত পরিমানে বেলশ্বরী নদীতে পানি রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com