মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস পালিত

  • আপডেট টাইম শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ২০৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ৪ঠা এপ্রিল পালিত হয়েছে। গতকাল সকাল ১১ টায় উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে মুক্তিযুদ্ধের ২, ৩ ও ৪নং সেক্টরের শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ড। জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোছা: জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, (বিপিএম) অতিরিক্ত জেলা ম্যজিষ্ট্রেট মোহাম্মদ আবুল মনসুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল সহ হবিগঞ্জ জেলা ও মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম ফয়সাল এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোছাঃ জিলুফা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার আক্তার হোসেন (বিপিএম)। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা গৌর প্রসাদ রায়, প্রফেসর আব্দুর জাহের, সুকোমল রায়, আব্দুস সামাদ, কায়সার চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, ফারুক পাঠান, ইউপি চেয়ারম্যান মো: পারভেজ হোসেন চৌধুরী, সাংবাদিক আইয়ুব খান, আহসানুজ্জামান উসমান, পংকজ কান্তি দাস প্রমূখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com