শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকের উদ্যোগে স্মৃতিচারণ ॥ দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ২৫৩ বা পড়া হয়েছে

লন্ডন প্রতিনিধি ॥ যুক্তরাজ্যেস্থ লুটন শহরের ঐতিহ্যবাহী সংগঠন “হবিগঞ্জ এলায়েন্স লুটন ইউকে”র উপদেষ্টা সৈয়দ আনোয়ার হোসেন এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ২৫ মার্চ (সোমবার) স্মৃতিচারনমূলক অনুষ্ঠান, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সংঘটনের সভাপতি বিশিষ্ট কমিউনিটি নেতা ফজিলত আলী খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন চৌধুরী হিরু এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট গীতিকার ও কবি জাহাঙ্গীর রানা, প্রধান উপদেষ্টা আব্দুল হান্নান চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, মাওলানা বশির আহমেদ, সহ-সভাপতি সৈয়দ দেলোয়ার হোসেন, হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক শফিউল আলম সজল, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের সভাপতি এ রহমান অলি, জাহাঙ্গীর আলম সিদ্দিকী, তাজুল ইসলাম নিটু, কাউন্সিলার আজিজুল আম্বিয়া, সাংগঠনিক সম্পাদক আব্বাস উদ্দিন, হবিগঞ্জ ফাউন্ডেশন ইউকের সাধারণ সম্পাদক মোঃ আল আমিন মিয়া প্রমুখ। স্মরণ সভায় বক্তারা সৈয়দ আনোয়ার হোসেন এর রুহের মাগফেরাত কামনা করেন। অনুষ্টানে লুটনে বসবাসরত বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com