বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লন্ডনে হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ৩১০ বা পড়া হয়েছে

এ রহমান অলি, লন্ডন থেকে ॥ হবিগঞ্জ ইয়ুথ এসোসিয়েশন ইউকের উদ্যোগে গত ১৮ মার্চ সোমবার পূর্ব লন্ডনের আলহামরা রেষ্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী হবিগঞ্জ চাঁন মিয়া মসজিদ রোডের মহসিন শপিংমলের স্বত্বাধিকারী, সংগঠনের সহ-সভাপতি আলাল মহসিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, সাবেক ছাত্রনেতা সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামান্য রাষ্ট্রপতির সাবেক উপদেষ্টা মুখলিছুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলাপমেন্ট কাউন্সিল জিএসসির কেন্দ্রীয় চেয়ারপার্সন ব্যারিষ্টার আতাউর রহমান, হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, জিএসসির সাউথইষ্ট রিজিয়নের চেয়ারপার্সন বিশিষ্ট কমিউনিটি নেতা এম এ আজিজ, সাবেক ছাত্রনেতা বাকী বিল্লাহ জালাল, সমাজসেবক সৈয়দ ফারহান, বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডিরেক্টর, চুনারুঘাট এসোসিয়েশনের সেক্রেটারী জালাল আহমেদ। উপস্থিত ছিলেন বৃন্দাবন কলেজ এলামলাই এসোসিয়েশন ইউকের সভাপতি, রিপোর্টার্স ইউনিটি ইউকের ইভেন্ট সেক্রেটারী এ রহমান অলি, জিএসসি ইষ্টলন্ডন শাখার যুগ্ম সম্পাদক, যুবনেতা কাজী তাজউদ্দিন আকমাল, ইয়ুথ এসোসিয়েশনের সহসভাপতি, যুবনেতা মাহমুদুর রহমান রিয়াজ, এডভোকেট মিজানুর রহমান, সৈয়দ শওকত, মিজানুর রহমান মারুফ, আব্দুল মালিক, ইয়ুথ এসোসিয়েশনের সদস্য সালেহ আহমেদ, বৃন্দাবন কলেজ এক্সষ্টুডেন্ট এসোসিয়েশনের সেক্রেটারী সাইফুল ইসলাম হেলাল, মজিবুর রহমান, সৈয়দ আতিফুর রহমান প্রমুখ। পবিত্র কোরআন তেলাওয়াত ও মোনাজাত করেন হামজা রহমান। উক্ত ইফতার মাহফিলে বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com