রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

নবীগঞ্জ উপজেলাবাসীকে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট শেখ শাহনুর আলম ছানু

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার আপমার জনতা, স্বদেশ ও বিদেশে অবস্থানরত সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন নবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, নবীগঞ্জ উপজেলা কৃষক লীগের দুইবারের নির্বাচিত সাবেক সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক ও নবীগঞ্জ কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু। পত্রিকায় পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর মাঝে এসেছে মাহে রমজান। সিয়াম সাধনা ও সংযম পালন, ধর্মীয় সকল নিয়ম যেন সবাই পালন করতে পারি। পবিত্র মাহে রমজানে সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে আমরা যেন ইফতার করি। রোজা মানুষের আত্মাকে শুদ্ধ করে। সেই সাথে পবিত্র মাহে রমজান একে অন্যের প্রতি সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন সৃষ্টি করে। মাহে রমজানের শিক্ষা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধশালী বাংলাদেশ এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। ইসলামে হিংসা-বিদ্বেষ ও হানাহানির কোনও স্থান নেই। ইসলামের এই বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়। রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এড. শেখ শাহনুর আলম ছানু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com