মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

শায়েস্তাগঞ্জে ৪ ছিনতাইকারী আটক মামলা না নেয়ায় বিক্ষোভ

  • আপডেট টাইম রবিবার, ২০ অক্টোবর, ২০১৩
  • ৪৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে জনতার হাতে আটক হওয়া ৪ ছিনতাইকারীর বিরুদ্ধে মামলা না দেয়ায় পুলিশের বিরুদ্ধে থানার সামনে বিক্ষোভ করেছে সিএনজি অটোরিক্সা শ্রমিক ও মালিকরা। শুক্রবার দুপুরে বিক্ষোভ চলাকালে শ্রমিকদের দাবি মেনে নিলে পরিস্থিতি শান্ত হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শায়েস্তাগঞ্জ থানা  রোড থেকে ৪ ছিনতাইকারীকে আটক করা হয়। ৪ ছিনতাইকারী হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার থেকে যাত্রীবেশে চালক বরকত আলীকে ৭৫ টাকায় শায়েস্তাগঞ্জ রেলস্টেশন পর্যন্ত রিজার্ভ করে। চালক রেলস্টেশনে আসার পর যাত্রীদের কথামতে থানা রোডে যায়। এ সময় চালকের সন্দেহ হলে শোর-চিৎকার করলে স্থানীয় লোকজন এসে ৪ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২টি ছোরা, ১টি গামছা, ২টি বড় স্কচটেপসহ ছিনতাইয়ের বিভিন্ন আলমত উদ্ধার করা হয়। আটককৃত ছিনতাইকারীদের জনতা উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। আটককৃতরা হল- লুৎফুর রহমান (১৮), রফিকুল ইসলাম (২০), সোহেল মিয়া (২২) ও মোঃ রাজিব (১৯)। এরা সকলই নরসিংদীর মনোহরদী উপজেলার কালিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। এদিকে আটকের অনেক পরও পুলিশ তাদের বিরুদ্ধে মামলা না দেয়ায় সিএনজি শ্রমিক ও স্থানীয় জনতা পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ করে। পরে পুলিশ আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিলে পরিস্থিতি শান্ত হয়। এ ব্যাপারে শুক্রবার দুপুরে সিএনজি চালক বরকত আলী বাদী হয়ে থানা ডাকাতি মামলা দায়ের করেন। এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন জানান, শ্রমিকদের সাথে থানার এস আই মাসুকের কথা কাটাকাটিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। মামলা না নেয়ার বিষয়টি সঠিক নয়। আটককৃদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com