শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

প্রতিযোগিতার উদ্বোধনীতে এমপি আবু জাহির ॥ শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্ব দেওয়ার আহবান

  • আপডেট টাইম বুধবার, ৬ মার্চ, ২০২৪
  • ২৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্ব দেওয়ার জন্য শিক্ষক ও কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন টানা চতুর্থবার নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। তিনি গতকাল হবিগঞ্জ জালাল স্টেডিয়ামে জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সংসদ সদস্য বলেন, বর্তমান বিশ্বের জন্য নতুন প্রজন্মকে সময়োপযোগী শিক্ষাদান করতে হবে। এক্ষেত্রে শিক্ষার গুণগত মান উন্নয়নের ধারা অব্যাহত রাখার কোন বিকল্প নেই।
অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মাওলার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা ক্রীড়া সং¯’ার সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল।
এর আগে এমপি আবু জাহির জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার-২০২৪ উদ্বোধন করেন। এ সময় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com