শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

চুনারুঘাটে জাতীয় বীমা দিবস পালিত

  • আপডেট টাইম শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ১৯৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ “করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে নিয়ে চুনারুঘাটে জাতীয় বীমা দিবস- ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, সচেতনতামূলক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনের সম্মেলন কক্ষে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুনারুঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ ছিলেন, চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান মহালদার, চুনারুঘাট থানার এসআই অজিত কুমার তালুকদার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চুনারুঘাটের জোন প্রধান অজিত চন্দ্র দাস, জন-বীমার জোন প্রধান হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, তরুণ ভট্টাচার্য, আনোয়ার হোসেন, শওকত আলী, সায়েদুজ্জামান ভূইঁয়া, আইয়ুব আলী প্রমূখ। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন লাইফ ইন্স্যুরেন্সর অফিসারসহ বিভিন্ন বীমা প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ের কর্মরত সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাতীয় বীমা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন। বক্তারা বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বীমার ধারণা প্রসারের লক্ষ্যে দিবসটি জাতীয়ভাবে পালিত হচ্ছে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চুনারুঘাট জোনের এজিএম মোঃ আব্দুল মালেক। উক্ত বীমা দিবস উদযাপন অনুষ্ঠান চলাকালীন সময়ে অনুফা আক্তার নামের এক মহিলা ১ লক্ষ ২০ হাজার টাকার বীমা করেন। অনুষ্ঠানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি চুনারুঘাট জোন ২০২৩ সালের ১ কোটি ৪৭ লাখ ৮৩ হাজার ৪‘শত ২৮ টাকা ও ১লা মার্চ বীমা দিবস উদযাপন উপলক্ষে ২৮ লাখ ২৫ হাজার ৫‘শত ২৭ টাকার দাবী পরিশোধ হিসেবে বীমা দাবির চেক হস্তান্তর করেন এবং বীমা দিবস উপল্েয বীমা রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয় ও প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com