বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ॥ আহত ১৮

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে ট্রাকের সাথে মামুন নামের একটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে প্রায় ১৮ জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানায়, (২১ ফেব্রুয়ারী) বুধবার রাত ৯ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের হাড়িয়া নামক স্থানে ঢাকাগামী মামুন বাসের সাথে সিলেটগামী পণ্যবাহী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় এতে প্রায় ১৮ আহত হয়।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের দ্রুত উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা ও সিলেট রেফার করেন।
আহতরা হলেন- রুমা বেগম (২৩), আব্দুল আহম্মদ (৩৫), সজীব (২৫), মাহমুদা (৪৩), মুক্তা রানী (২২), তোফায়েল আহমদ (২৫), আজমল হোসেন (২৫), মিলন হাওলাদার (৪০), রাজিব (২১), আব্দুল কাদির (২০), মিলন হোসেন (৩৪), মাহমুদ হোসেন প্রমূখ। দুর্ঘটনার ফলে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় দুঘন্টা ব্যাপী তীব্র যানযটের সৃষ্টি হয় পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে। মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com