রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

নবীগঞ্জে প্রবাসীর বাড়িসহ তিন বাড়িতে ডাকাতি ॥ ৫ লাখ টাকার মালামাল লুট

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলায় একইরাতে তিন বাড়িতে হানা দিয়েছে ডাকাতদল। লুট করে নিয়ে গেছে নগদ টাকা, মোবাইল ও গুরুত্বপূর্ণ মালামাল। এঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার কুর্শি ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়- কল্যাণপুর গ্রামের বাউল শিল্পী মতিন সরকারের দুই ছেলে আকমল হোসেন ও ইকবাল হোসেন ফ্রান্স ও পর্তুগাল প্রবাসী। মতিন সরকার দুই প্রবাসী ছেলের টাকায় নতুন ঘর নির্মাণ করছেন। শনিবার গভীর রাতে একদল সড়ঘবদ্ধ ডাকাতদল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে টিনসেড ঘরে প্রবেশ করে। এ সময় হাত-পা বেঁধে মতিন সরকার ও তার পরিবারের অন্যান্য সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে। ডাকাতরা নগদ ২ লক্ষ টাকা, ৬টি স্মার্ট মোবাইল ও অন্যান্য গুরুত্বপূর্ণ মালামালসহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। পরে ডাকাতরা পাশ্ববর্তী লিটন মিয়ার হাঁসের ফার্মে হানা দিয়ে মালিক লিটন মিয়া (৪০) কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন নিয়ে যায়। এরপর ফখর উদ্দীনের বাড়িতেও হানা দেয় ডাকাতদল। এ সময় স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মাইকে ঘোষণা দিলে ডাকাতরা দ্রুত পালিয়ে যায়। এ প্রসঙ্গে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী বলেন- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com