বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শ্রমিকদের মাঝে চাল বিতরণকালে ব্যারিস্টার সুমন ॥ একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না প্রয়োজনে আমি আমার খাবার দিয়ে দিব

  • আপডেট টাইম রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন বলেছেন, সব নেতাদের জনগণের পাশে থাকতে হবে, না হলে নেতৃত্বে থাকতে দিব না।
শনিবার বিকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লাল চান্দ চা বাগানের হত দরিদ্র অসহায় চা শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার জিআর চাল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এমপি ব্যারিস্টার সুমন বলেন, আমি বলেছিলাম আপনারা আমার জন্য শুধু একদিন ৭ ঘন্টা ভোট কেন্দ্রে থাকবেন, আমি আগামী পাঁচ বছর আপনাদের পাহারাদার হয়ে থাকব। আমি নিজেকে এমপি মনে করি না, আমি মনে করি আমি আপনাদের শ্রমিক; জনগণের শ্রমিক। যদি আপনাদের সেবা না করতে পারি এমপিত্ব ছেড়ে দিবো।
তিনি আরো বলেন- আগে মন্ত্রী, এমপি, চেয়ারম্যানরা ত্রানের চাল চুরি করতো, গম চুরি করতো; কিন্তু এখন আর এসব হবে। আমারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি কেউ দূর্নীতি করব না, কাউকে দূর্নীতি করতে দিবোও না। একজন চা শ্রমিকও না খেয়ে থাকবে না। প্রয়োজন হলে আমি আমার খাবার দিয়ে দিব।
চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার নীলিমা রায়হানার সভাপতিত্বে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সার্বিক তত্ত্বাবধানে ২০০০ শ্রমিকদের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন- চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, শানখলা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com