স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়নের আশেরা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পুকুরপাড় থেকে পরিত্যক্ত কালো স্কুলব্যাগের ভেতরে খাকি রঙের স্কচটেপে মোড়ানো অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত গাঁজা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-৯ এর তদন্ত অব্যাহত রয়েছে।