মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরে নিউফিল্ডে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ হিসেবে পরিচিত ‘নিউফিল্ড’ মাঠ বন্ধ করে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা আয়োজনের প্রস্তুতি চলছে। এ নিয়ে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। ওই মাঠে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন। বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী এডভোকেট মনঞ্জুর উদ্দিন শাহীন স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের বলেন, হবিগঞ্জের উন্নয়নে বাণিজ্য মেলা হোক, আমরা উন্নয়নের বিপক্ষে নই। তবে খেলার মাঠ নষ্ট করে নয়। প্রয়োজনে তিনি বিকল্প ভ্যানুতে মেলা আয়োজনের পরামর্শ দেন। তিনি আরও জানান, জেলা প্রশাসক তাদের আশ^াস দিয়েছেন এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। তবে যদি আশ^াস বাস্তবায়ন না হয় তাহলে তারা কঠিন কর্মসূচির পথে হাটতে বাধ্য হবেন।
সরেজমিনে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জে ‘নিউফিল্ড’ খ্যাত মাঠে ক্ষুদ্র ও কুটির শিল্প এবং কৃষি-শিল্প বানিজ্য মেলার আয়োজন হয়ে আসছে। মেলার প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্নের জন্য প্রায় এক মাস পূর্ব থেকেই আয়োজক কর্তৃপক্ষ সাজসজ্জার কাজ শুরু করে। ফলে ধীরে ধীরে মাঠের অবকাঠামো পরিবর্তন করার চেষ্টা করা হচ্ছে। মিনি ট্রাকের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে অস্থায়ী গৃহনির্মাণ সামগ্রী। মাঠের কিছু কিছু স্থানে বিছানো হয়েছে ইট। এ ব্যাপারে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন ধরনের মেলার অনুমোতি দেয়া হয়নি। শিক্ষার্থীদের দাবী, দি রোজেস স্কুলসহ আরও অনেক জায়গা হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নামে ক্রয় করা। প্রতিবছর হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে দু-তিনটার আয়োজন মেলা হয় কিন্তু মেলার কোন অর্থ স্কুলের ফান্ডে জমা হয় না। প্রথমত, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের নামে ক্রয় করা জমি সমূহ সনাক্ত করা জরুরী এরপর সীমানা প্রাচীর তৈরি করতে হবে। তবে অন্যান্য শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন ধরে তাদের খেলাধূলা বন্ধ হয়ে আছে। মেলা শেষ হলেও খেলাধূলার অনুপযোগী হয়ে থাকে এবং আয়োজকদের দখলে চলে যায়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com