শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

আজমিরীগঞ্জের হাওরে টমটম চালক আবজানের লাশ উদ্ধার বানিয়াচং থেকে টমটম উদ্ধার

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের বিরাট-শিবপাশা-আব্দুল্লাহপুর হাওরের খাল থেকে আরজান মিয়া ওরফে ময়না (১৬) নামে এক কিশোর টমটম চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আরজান মিয়া বানিয়াচং উপজেলার ২নং ইউনিয়ন পরিষদের চাঁনপাড়া গ্রামের বশির মিয়ার পুত্র। সে পেশায় ছিল ইজিবাইক চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে হাওরে গরু দেখাশোনা করার সময় এক শিশু রাখাল আরজান মিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানায়। পরে স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে আরজান মিয়ার মরদেহ হাওর থেকে উদ্ধার করে। এ সময় পুলিশ আরজানের পকেটে থাকা মোবাইল থেকে তার পরিবারকে খবর দিলে আরজানের পিতা ও স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হন। জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে নিজের বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) নিয়ে বের হয়। পথে তার পিতাকে জমিতে কাজের জন্য নামিয়ে দিয়ে যায় আরজান। দুপুরে মোবাইলে ঘটনা ঘটনাটি জানার পর আজমিরীগঞ্জ পুলিশ ঘটনাস্থলে তার পিতা বশির মিয়াকে সাথে নিয়ে আসে ।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিশুক নেয়ার জন্য আরজান মিয়াকে হত্যা করা হয়েছে। তবে এখনো নির্দিষ্টভাবে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করছি। লাশের সুরতহাল তৈরি করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।’

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com