বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হাসপাতালে ময়লা আবর্জনার স্তুপ দিনে রাতে মশারী টানিয়ে চলে চিকিৎসা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ২২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ময়লা-আর্বজনার কারণে মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে কোনো ওষুধ হাসপাতাল এলাকায় প্রয়োগ না করায় দিন দিন বেড়েই চলেছে মশার উপদ্রব। দিনের বেলা যেমন তেমন, রাতের বেলা অসহনীয় হয়ে উঠে মশার কামড়। ফলে অনেকেই হাসপাতাল থেকে চলে যান। আবার কেউ কেউ মশারী টানিয়ে হাসপাতালের বারান্দাতেও চিকিৎসা নিচ্ছেন এমন দৃশ্য দেখা যায়। আর এসব মশার কামড় থেকে বিভিন্ন প্রকার জ¦রসহ নানা রোগব্যধি দেখা দিচ্ছে। কয়েল কিংবা মশারী টানিয়েও রেহাই মিলছে না। মশার উপদ্রব সবচেয়ে বেশি পুরাতন ভবন এলাকায়। কারণ হিসেবে রোগীরা জানিয়েছেন, নিয়মিত পরিস্কার না করায় এমন সমস্যা দেখা দিয়েছে। এ ভবনে রয়েছে শিশুদের স্ক্যানো ওয়ার্ড, অপারেশন থিয়েটার, গাইনী বিভাগ, মহিলা ও পুরুষ সার্জারী ওয়ার্ডসহ গুরুত্বপূর্ণ অফিস। দিনের বেলাতেই অনেকে কয়েল জ¦ালিয়ে কাজ করেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, বারান্দায় মশারী টানিয়ে অনেকে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com