বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌর শহর সমন্বয় কমিটির ত্রৈমাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম সোমবার, ১ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেছেন- ‘নবীগঞ্জ পৌরবাসীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে শহর সমন্বয় কমিটি (টি.এল.সি.সি) পৌর পরিষদকে সঠিক নির্দেশনার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’ তিনি নবীগঞ্জ শহরের সার্বিক উন্নয়নে টিএলসিসি, পৌর-পরিষদ, অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ পৌরসভার সকল শ্রেণি-পেশার নাগরিকবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, পৌরভবনের বিষয়ে একটি সুসংবাদ আসবে আগামী ফেব্রুয়ারিতে। জানুয়ারির মধ্যেই যেন পৌরবাসী বিশুদ্ধ পানি পেয়ে যান, সেজন্য আমি আমার পরিষদকে নিয়ে জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি পৌরসভার কার্যক্রমে পৌরকরের প্রতি গুরুত্ব আরোপ করে পৌর নাগরিকদের পৌরকর প্রদান করার আহ্বান জানান। পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে বলেন, ২৫ কোটি টাকার মাস্টার ড্রেনের কাজ শেষের দিকে, এর মাধ্যমে পৌরসভার ড্রেনেজ সমস্যা সমাধানের পাশাপাশি ওয়ান ওয়ে হওয়ার সুযোগ এসেছে বলা যায়। পৌরসভার ময়লা আবর্জনা অপসারণের জন্য ডাম্পিং স্টেশন নির্মাণের পথে রয়েছে। আগামী বছরের মধ্যে বাস, সিএনজি সালামতপুর বাসস্ট্যান্ডে চলে যাবে, ইনশাআল্লাহ। আগামী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগেই মুক্তিযোদ্ধা চত্বর এবং ২০২৪ সালের মধ্যে নবীগঞ্জ বাজার পয়েন্টের সৌন্দর্য বর্ধন চত্বর নির্মিত হবে বলেও তিনি জানান। তিনি ধৈর্য সহকারে টি.এল.সি.সি’র সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। গতকাল ৩১ ডিসেম্বর সকাল ১১ টায় নবীগঞ্জ পৌরসভার কফারেন্স রুমে শহর উন্নয়ন কমিটি (টিএলসিসি) এর সভায় সভাপতির বত্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম শরীফ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- নবীগঞ্জ ব্র্যাক ব্যবস্থাপক মো. আবু রায়হান, নবীগঞ্জ আশার ব্যবস্থাপক মো. সৈয়দ আলী, হবিগঞ্জ উন্নয়ন সংস্থা নবীগঞ্জ শাখার ব্যবস্থাপক রুহুল আমিন চৌধুরী, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম, টিএলসিসির সম্মানিত সদস্য আহমদ ঠাকুর রানা, মনর উদ্দিন, ওয়াহিদুজ্জামান জুয়েল, যুথিকা রানী দাশ, রোকেয়া বেগম, মাজেদা আক্তার চৌধুরী, রিপা আক্তার প্রমুখ। সময় উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম ও পূর্ণিমা রানী দাশ, কাউন্সিলর মো. কবির মিয়া, মো. লুৎফুর রহমান, মোঃ ফজল চৌধুরী, যুবরাজ গোপ, মোঃ নানু মিয়া, টিএলসিসির সম্মানিত সদস্য ফুর্শিদা ইয়াসমিন, ফুলন দাশ, হাছনা বেগম, খেলা বেগম ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com