রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচংয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ ১ মহিলা আটক

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক মহিলাকে আটক করেছে। গতকাল ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১১টার ওই মহিলাকে আটক করা হয়।
জানা যায়, বানিয়াচং থানার একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ৪নং বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের অন্তর্গত যাত্রাপাশা (মালের হাটি) থেকে ৯ কেজি গাঁজাসহ আছমা আক্তার (৪০) নামে এক মহিলাকে গ্রেফতার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আছমার স্বামী আব্দুর রউফ দৌড়ে পালিয়ে যায়। উদ্ধারকৃত গাঁজার বাজার মূল্যে প্রায় ২লক্ষ টাকা।
এ বিষয়ে বানিয়াচং থানার সেকেন্ড অফিসার অমিতাভ দাস তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক উদ্ধারের বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com