শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে ত্রিমুখী সংঘর্ষে মহিলাসহ ৩ জন নিহত

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনভাঙ্গায় পিকআপ ভ্যানের সঙ্গে টমটম ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মহিলাসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৩ জন হলেন, চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে টমটম চালক তানিম মিয়া (২৫), একই উপজেলার রামশ্রী গ্রামের তামান্না আক্তার (২০) ও হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার ছমেদ আলীর স্ত্রী সুফিয়া খাতুন (৫০)। তাঁরা সবাই টমটমের যাত্রী ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীকুটা এলাকা থেকে ব্যাটারিচালিত টমটম সাতজন যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ব্রিজ যাচ্ছিল। টমটমটি চানভাঙা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। অপরদিকে শায়েস্তাগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি সিএনজিরও তখন সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় টমটম ও সিএনজি। পিকআপ যায় উল্টে। এ সময় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর পরিস্থিতি স্বাভাবিক হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে আসে। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। লাশের সুরতহাল শেষে পরিবারের জিম্মায় দেয়া হয়। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর খবরের নিশ্চিত করেছেন। নিহত ৩ জনের লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com