বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে দুই জুয়াড়িকে ১৫ দিনের কারাদন্ড

  • আপডেট টাইম শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২২২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে অনলাইন ভিত্তিক ‘তীর শিলং’ জুয়া খেলার দায়ে দুই জুয়াড়িকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ টায় পৌরশহরের মধ্যবাজারের তিন্নি মিষ্টান্ন ভাণ্ডারের পিছনের একটি কক্ষে অভিযান পরিচালনা করে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের এই দন্ডাদেশ প্রদান করেন। একই সাথে দন্ডপ্রাপ্তদের প্রত্যেককে পঞ্চাশ টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়।
আটককৃতরা হলেন- পৌরসভার নগর গ্রামের আল্লাদ মিয়ার পুত্র মো. আলী আক্তার (৪০) এবং একই গ্রামের আলফু মিয়ার পুত্র আশিকুর রহমান (২৮)।
উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শফিকুল ইসলাম বলেন, অনলাইনে জুয়া খেলার দায়ে ভ্রাম্যমাণ আদালতে বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক তাদেরকে এই দন্ড প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়ন্ত কুমার তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সার্বিক সহযোগীতা প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com