বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ভবঘুরে নারী অন্তস্বত্ত্বা হচ্ছেন মা ॥ বাবা কে?

  • আপডেট টাইম সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার পুটিজুরী এলাকায় এক ভবঘুরে অন্তস্বত্ত্বা নারী মা হতে চলেছে, কিন্তু এই অনাগত সন্তানের বাবা হবে কে? তা নিয়ে চলছে এলাকায় ব্যাপক গুঞ্জন। প্রায় ৪০ বছর বয়সী এই ভবঘুরে নারী ঘুরে ফিরে আশ্রয় নিয়েছেন চক মন্ডল কাপন গ্রামের এক দিন মজুরের ঘরে। নাম ঠিকানা বলতে না পারায় ওই নারীকে নিয়ে চরম বিপাকে পড়েছেন আশ্রয়দাতা শিশু মিয়া। তবে সমাজসেবা কার্যালয় বলছে, তারা সরকারী বিধি মোতাবেক ব্যবস্থা নিবেন।
জানা যায়, গত বুধবার (২২ নভেম্বর) সন্ধার পূর্ব মূহুর্তে উপজেলার পুটিজুরী ইউনিয়নের চক মন্ডল কাপন গ্রামের দিনমজুর শিশু মিয়ার বাড়িতে প্রায় ৪০ বছর বয়সী এই অপরিচিত ভবঘুরে নারী এসে আশ্রয় নেয়। এ সময় শিশু মিয়া ও তার পরিবারের লোকজন অনেক চেষ্টা করেও তাকে তাড়াতে পারেন নাই। পরে তিনি নিরুপায় হয়ে ওই নারীকে তার ঘরে আশ্রয় দেন।
এ সময় বাড়ির অন্যান্য মহিলারা দেখতে পান ভবঘুরে নারী অন্তস্বত্ত্বা। এতে চিন্তিত হয়ে পড়েন বাড়ির মালিক শিশু মিয়া। লোকমুখে খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন শিশু মিয়ার বাড়িতে ওই নারীকে দেখতে ছুটে আসেন। এ সময় অনেকে তাকে খাবার দিলেও সে কারো খাবার গ্রহণ করেনা। কিন্তু শিশু মিয়ার পরিবার যা দেয় তাই সে খায়।
এক পর্যায়ে গত শুক্রবার রাতে তার শারীরিক অসুস্থতা দেখা দিলে দিনমজুর শিশু মিয়া স্থানীয় এক পল্লী চিকিৎসক নিয়ে তার স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করান। এ সময় পল্লী চিকিৎসক জানান, ওই ভবঘুরে নারী সপ্তাহদিন পর সন্তান প্রসবের সম্ভাবনা রয়েছে। বিষয়টি আশ্রয়দাতা শিশু মিয়া স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও পুটিজুরী পুলিশ ফাড়ির কর্মকর্তাদের অবগত করেছেন। তবে এই নারী নাম পরিচয় ঠিকানা কিছুই বলতে পারেন না। যার কারণে সংশ্লিষ্টরা পড়েছেন চরম বিপাকে।
এ বিষয়ে পুটিজুরী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মুদ্দত আলী বলেন- বিষয়টি আমি জেনেছি, তবে চিকিৎসার জন্য আমি আজ ভারত চলে যাচ্ছি। যাবার আগে বিষয়টি নিয়ে যথাযথ কর্তৃপক্ষের সাথে আলাপ করে একটা ব্যাবস্থা করার চেষ্টা করবো।
জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুম মুনীর আফতারী বলেন- বিষয়টি আমরা অবগত হয়েছি। সরকারী বিধি মোতাবেক তার জন্য সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতিমধ্যে আমরা আমাদের সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তাদেরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দিয়েছি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com