শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

চুনারুঘাটে পরিবারের সবাইকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি ॥ টাকাসহ স্বর্ণলংকার লুটপাট

  • আপডেট টাইম শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২৮৪ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের পল্লীতে পরিবারের সদস্যদের ওড়ানা দিয়ে হাত-পা বেধে দুর্ধর্ষ ডাকাতি ও নদগ টাকাসহ স্বর্ণলংকার লুটে নিয়ে যায় সংবদ্ধ ডাকাতরা। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৩টায় উপজেলার সদর ইউনিয়নের উত্তর শাইলগাছ গ্রামের আসাদ ভুইয়া ছেলে সফিক ভুইয়ার বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। সফিক ভুইয়া জানান, সংবদ্ধ ডাকাতরা তার ঘরের পিছনের দরজা ভেঙ্গে প্রবেশ করে। এ সময় ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে ওড়ানা দিয়ে হাত-পা বেধে ফেলে। পরে তারা ঘরে থাকা আলমিরার সকল ড্রয়ার ভেঙ্গে নগদ ১ লক্ষ ৬ হাজার টাকা, ১ ভরি স্বর্ণলংকার, তার মেয়ের এসএমসির কোম্পানীর মালামাল, ঘরে থাকা তেল, ডাল ও ঘরের আসবাপত্র ভাংচুর করে। তিনি আরো জানান, ডাকাতরা চলে যাওয়ার পর গৃহকর্তা ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com