শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় নবীগঞ্জে সাংবাদিক মুন্নাকে সংবর্ধনা প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৯৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ প্রবাসে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় ও দেশে আগমন উপলক্ষ্যে ডিবিসি নিউজ এর গ্রিস প্রতিনিধি মতিউর রহমান মুন্নাকে সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের আয়োজনে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ দিলু তালুকদারের সার্বিক ব্যবস্থাপনায় এ সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরীর সভাপতিত্বে ও সাংবাদিক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাক প্রতিনিধি সাইফুল জাহান চৌধুরী, দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি এটিএম সালাম, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিত, দৈনিক সমকাল প্রতিনিধি এম এ আহমদ আজাদ, দৈনিক উত্তরপূর্বের প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, দৈনিক কালবেলার প্রতিনিধি সলিল বরণ দাশ, দৈনিক খোলা কাগজের প্রতিনিধি এম এ মুহিত, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু সালেক।
এছাড়া উপস্থিত ছিলেন- সাংবাদিক তাজুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, ইকবাল হোসেন তালুকদার, জাবেদ ইকবাল তালুকদার, স্বপন রবি দাশ, সফিকুল ইসলাম নাহিদ, আব্দুল হক তালুকদার ফাউন্ডেশনের সদস্য রবিন আহমেদ সাজু, সৌরভ আর্টের পরিচালক নাঈম আহমেদ চৌধুরী, শুভ দাশ উৎপল প্রমুখ। শেষে সংবর্ধিত ব্যক্তি সাংবাদিক মতিউর রহমান মুন্নাকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তোলে দেন অতিথিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com