বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ডাঃ এস কে ঘোষসহ ৪ জনের জামিন শুনানী আজ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ২৯৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ কারাগার থেকে ডাক্তার এসকে ঘোষসহ ৪ আসামিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আসামিদের জন্য তাদের আইনজীবী জামিন আবেদন করেন। তবে পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে রিমাণ্ডের আবেদন করা হবে। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ জাকির হোসাইন আজ মঙ্গলবার আসামিদের উপস্থিতিতে জামিন শুনানীর দিন ধার্য্য করেন। অপরদিকে এস কে ঘোষের মুক্তির দাবিতে প্রাইভেট হাসপাতালে ডাকা কর্মবিরতি গতকাল সোমবার স্থগিত করা হয়েছে।
প্রসঙ্গত, শহরের কোর্ট স্টেশন এলাকার দি জাপান বাংলাদেশ হাসপাতালে সম্প্রতি টিউমার অপসারণের সময় রহিমা আক্তার নামে এক নারীর খাদ্যনালি, জরায়ু ও কিডনি কেটে ফেলার অভিযোগ ওঠে গাইনি চিকিৎসক ডা. এস কে ঘোষের বিরুদ্ধে। পরে ওই নারী মারা যান।
পরে ওই নারীর চাচাতো ভাই রহমত আলী বাদি হয়ে গাইানি চিকিৎসক ডা. এস কে ঘোষ, হাসপাতালটির পরিচালক এ কে আরিফুল ইসলাম, জনি আহমেদ ও তাবির হোসাইনকে আসামি করে আদালতে মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এফআইআর করার নির্দেশ দেন। পরবর্তীতে ডা. এস কে ঘোষ উচ্চ আদালতে জামিন চাইলে বিচারক তা নামঞ্জুর করে শাহবাগ থানায় হস্তান্তর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা জানিয়েছেন, আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডের আবেদন করা হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com