রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

শহরতলীর বহুলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ আহত ১৪

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরতলীর বহুলায় কুকুরের কামড়ে অন্তত ১৪ জন আহত হয়েছে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) দিনব্যাপী শহরতলীর বহুলা গ্রামে একাধিক কুকুরের কামড়ে তারা আহত হন। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ করেই একটি কুকুরের দল মানুষকে কামড়াতে থাকে। যাকে সামনে পেয়েছে তাকেই কামড়িয়েছে কুকুরগুলো। একে একে শিশুসহ অন্তত ১৪ জন মানুষকে কামড়ায় কুকুরগুলো। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পরে। ভয়ে অনেকেই ঘরের দরজা বন্ধ করে রাখেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এদিকে, বিকেলের দিকে কুকুরদের মারার জন্য লাটিসোটা নিয়ে বের হন এলাকার যুবক ও কিশোররা। তাদের তাড়া খেয়ে এক পর্যায়ে কুকুরগুলো এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জল জানান, পাগলা কুকুরের কামড়ে আহতরা নির্দিষ্ট সময়ে চিকিৎসা না নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই কুকুরে কামড়ানো সবাইকে চিকিৎসা নিতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com