বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী ॥ ইসলামের সত্য কথা বললে যদি জেলে যেতে হয় তাও ভাল

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ২৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের মোহনপুর উত্তর জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারী বলেছেন- ইসলামের সত্য তুলে ধরতেই হবে। সত্য কথা বললে যদি জেলে যেতে হয়, তাও ভাল। যোগে যোগে এ ধরনের উদাহরণ রয়েছে যে, সত্য কথা বলার কারণে, ইসলামের সঠিক কথা প্রচারের কারনে অনেককে জেলে যেতে হয়েছে। ইসলাম একটি সঠিক ধর্ম, এর সত্য মিথ্যা প্রচার করতেই হবে। তিনি বলেন- আমরা দোয়া করতে ভুলে গেছি, দোয়া পড়তে জানি না, অনেক গুরুত্বপূর্ণ দোয়া আমাদের মুখস্তও নাই। অথচ দোয়ায় মানুষের ভাগ্য পরিবর্তন হতে পারে। দোয়ার শক্তি অনেক বড় শক্তি। দোয়ার বদৌলতে অনাগত দুর্ঘটনা থেকে আল্লাহ পাক রক্ষা করতে পারেন, দোয়ার বদৌলতে দৈব দুর্বিপাক দুর্যোগ থেকে আল্লাহ রক্ষা করতে পারেন, দোয়ার বদৌলতে মানুষের রিযিক বৃদ্ধি পেতে পারে, দোয়ার বদৌলতে অসুখ থেকে আল্লাহ পাক পরিত্রান দিতে পারেন। অথচ আজকাল মানুষ দোয়াই করে না। দোয়া কবুলের অন্যতম শর্ত হচ্ছে ফরজ নামাজ ও ফরজ ইবাদত করতে হবে। হালাল উপার্জন ও হালাল খাদ্য খেতে হবে। দোয়ার মধ্যে দোয়া কুনুদ অন্যতম শক্তিশালী দোয়া। আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের দোয়া। আমাদের মধ্যে অনেকেই দোয়া কুনুত পারেনই না। কিছু দোয়া আছে যা ফজরের নামাজের পরে পড়লে সারা দিন আল্লাহ পাক ওই বান্দার হেফজাতের দায়িত্ব নিয়ে নেন, আবার অনেক দোয়া আছে রাতের বেলায় পাঠ করলে পুরো রাত আল্লাহর নির্দেশে একজন ফেরেশতা ওই ব্যক্তির পাহাড়ায় নিযুক্ত থাকেন। ঘুমের মধ্যে ওই ব্যক্তির কোনো ক্ষতি শয়তান করতে পারে না। তিনি সকলকে বেশি বেশি দোয়ার মাধ্যমে আল্লাহর নৈকট্যলাভে সচেষ্ট হওয়ার আহবান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com