বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে জালিয়াতি মামলায় মেম্বার খসরু গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জাল-জালিয়াতি মামলার প্রধান আসামি নবীগঞ্জ উপজেলার দিঘলবাগ ইউনিয়নের মেম্বার মাহবুবুল আলম খসরু (৪০) কে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তিনি জিয়াপুর গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বার।
গত ১৪ নভেম্বর দুপুরে সদর মডেল থানার এসআই জয়পাল ও ডিবি পুলিশের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আউশকান্দি থেকে তাকে আটক করে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে আদালতে জাল জালিয়াতির ঘটনায় বিচারক মামলা করার নির্দেশ দেন। এর প্রেক্ষিতে পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মামলা করলে তিনি আত্মগোপনে থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গতকাল বুধবার মেম্বার খসরুকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com