বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

যুক্তরাজ্যের ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিলে নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরীকে সম্মাননা প্রদান ও মতবিনিময়

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ওল্ডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়র, কাউন্সিলার ড. জাহিদ সোহান ও ওলডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিলের সাবেক মেয়র, সাবেক ডিপুটি লিডার কাউন্সিলার আব্দুল জব্বার এম.বি.ই কর্তৃক গত ১৪ নভেম্বর মঙ্গলবার দুপুর ১২ টায় ওলডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়র পার্লরে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সম্মাননে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে উভয় দেশের সেন্ট্রাল ও স্থানীয় সরকারের দ্বিপাক্ষীয় বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা হয়। আলোচনায় নবীগঞ্জ পৌরসভার সার্বিক কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন আলোচকবৃন্দ। মতবিনিময় সভার শুরুতে ওলডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিল মেয়রের পক্ষ থেকে মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মেয়র মহোদয় এই সম্মান নবীগঞ্জ পৌরবাসীকে উৎসর্গ করেছেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- ওলডহ্যাম মেট্রোপলিটন কাউন্সিলার আব্দুল মালিক, কাউন্সিলার রুজি সুজান, সাবেক কাউন্সিলার ক্যাবিনেট মেম্বার মুহিব উদ্দিন-সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশন (জিএমবিএ) কর্তৃকও মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীকে এক অনাড়ম্বর সংবর্ধনা প্রদান করা হয়।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর নবীগঞ্জ পৌরসভার জননন্দিত মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী স্ব-স্ত্রীক পারিবারিক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য গমন করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com