শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

হবিগঞ্জে টমটমের ডিজিটাল নাম্বার প্লেইট বিতরণের উদ্বোধন করলেন মেয়র সেলিম

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ২৪৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় টমটমের পার্কিং লাইসেন্স ডিজিটাল নাম্বার প্লেইট বিতরণ শুরু হয়েছে। গতকাল বুধবার পৌরভবন প্রাঙ্গনে প্লেইট বিতরন কার্যক্রম উদ্বোধন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
এ সময় উপস্থিত টমটম মালিক-চালকদের উদ্দেশ্যে মেয়র বলেন, হবিগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে আমরা আপ্রাণ চালিয়ে যাচ্ছি। টমটম চালকদের অবশ্যই রাস্তায় ট্রাফিক আইন মেনে চলতে হবে। যেখানে সেখানে পার্কিং করা, ধুমপান করা, গান বাজানো ইত্যাদি কার্যকলাপ হতে বিরত থাকতে হবে। মেয়র বলেন, শহরকে যানজটমুক্ত করতে সকলের সহযোগিতা প্রয়োজন।
নাম্বার প্লেইট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর মোঃ জাহির উদ্দিন, মহিলা কাউন্সিলর শেখ সুমা জামান, পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ জাবেদ ইকবাল চৌধুরী প্রমুখ। হবিগঞ্জ পৌরসভায় তালিকাভূক্ত ১৩শ টমটমকে পর্যায়ক্রমে পার্কিং লাইসেন্স ডিজিটাল নাম্বার প্লেইট দেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com