শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে গৃহবধূকে নির্যাতনের অভিযোগ ॥ স্বামী-ভাসুরের ৩ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ২৭৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ডাঃ রতীন্দ্র দেবের মেয়েকে নির্যাতনের অভিযোগে স্বামী ও ভাসুরকে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রবিবার দুপুরে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক জেলা ও দায়রা জজ এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। আদেশে উল্লেখ করেন আসামিদেরকে ৩ বছরের কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি মোঃ মোস্তফা মিয়া।
পেশকার মোঃ ফজলু মিয়া জানান, ডাঃ রতীন্দ্র দেবের কন্যা ভিকটিম অনুস্মিতা দেবকে ২০২০ সালে ১৯ মার্চ দুপুরে ১০ লাখ টাকা যৌতুকের দাবিতে নবীগঞ্জ উপজেলার গয়াহরি গ্রামের ধীরেন্দ্র চন্দ্র দেবের পুত্র ধনঞ্জয় দেব (৩০), তার ভাই দীপক দেব (৩২) মারপিট করে পিত্রালয়ে পাঠিয়ে দেয়। এ ঘটনায় ভিকটিমের মা সঞ্চিতা ধর একই বছরের ২৩ মার্চ নবীগঞ্জ থানায় নারী নির্যাতন দমন ও যৌতুক আইনে মামলা করলে পুলিশ আসামিদের গ্রেফতার করে। পরে আসামিরা উচ্চ আদালতে জামিনে বেরিয়ে আসে। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে এ আদেশ দেন। রায় প্রদানকালে ভিকটিমের স্বামী ধনঞ্জয় দেব আদালতে উপস্থিত ছিলো। তাকে সাজা পরোয়ানা বলে কারাগারে প্রেরণ করা হয়। এ ছাড়া দীপক দেব পলাতক থাকায় তার বিরুদ্ধে পরোয়ানা থানায় প্রেরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com