শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিএনপির ডাকা অবরোধের ৩য় দিনেও আওয়ামী লীগের দিনভর কর্মসূচি

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৫৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ‘দেশব্যাপি বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী সকল ষড়যন্ত্রের প্রতিবাদে’ হবিগঞ্জে শান্তি সমাবেশ এবং উন্নয়ন শোভযাত্রা অব্যাহত রেখেছে আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপির নির্দেশনায় আওয়ামী লীগ এবং প্রতিটি সহযোগী সংগঠন মাঠে রয়েছে।
বিএনপির ডাকা অবরোধের শেষ দিন গতকাল দিনভর নানা কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এর মধ্যে রয়েছে শান্তি সমাবেশ ও ছয়টি এলাকায় আলাদা বিক্ষোভ মিছিল এবং পয়েন্টগুলোতে নেতাকর্মীদের অবস্থান। গতকাল হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের ব্যানারে জেলা পরিষদ গেটে শান্তি সমাবেশ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আতাউর রহমান সেলিম। সভাপতিত্ব করেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ মোতালিব এবং সঞ্চালনা করেন সাধারণ সাম্পাদক আব্দুর রহমান। এর আগে শহরের ৯টি এলাকায় আলাদা বিক্ষোভ মিছিল এবং পথসভা করে আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন। আলাদাভাবে মিছিল করেছে যুবলীগ এবং ছাত্রলীগও।
সদর উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সভায় আরও বক্তব্য রাখেন, রাজিউড়া ইউপি চেয়ারম্যান বদরুল করিম দুলাল, পইল ইউপি চেয়ারম্যান সৈয়দ মঈনুল হক আরিফ, আব্দুল মুকিত, হাজী সফর আলী প্রমুখ।
এছাড়াও বিভিন্ন এলাকার কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছেন, আরডি হল পয়েন্টে নূর উদ্দিন চৌধুরী বুলবুল, হুমায়ুন কবীর সৈকত, তিনকোনা পুকুরপাড় অ্যাডভোকেট সুলতান মাহমুদ, ডাঃ সাইফ-ই রহমান তন্ময়, ২নং পুল এলাকায়, ফয়জুল বশির চৌধুরী সুজনসহ অনেকে, কোর্ট মসজিদ এলাকায়, আব্দুর রহমান, গৌতম কুমার রায়, খোয়াই ব্রীজ এলাকায় বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুল হান্নান প্রমুখ। এছাড়াও বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা দিনভর অবস্থান করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com