বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

চুনারুঘাটে অগ্নিসংযোগ গাড়ি ভাংচুর উপজেলা বিএনপির ৪ নেতা গ্রেপ্তার

  • আপডেট টাইম শুক্রবার, ৩ নভেম্বর, ২০২৩
  • ২৭০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়নে বিশৃঙ্খলা সৃষ্টি ও অবরোধের মধ্যে চুনারুঘাটে ঝটিকা মিছিল থেকে ককটেল ফাটিয়ে গাড়ি ভাংচুরের অভিযোগে উপজেলা বিএনপি ও ছাত্রদলের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলো- চুনারুঘাট সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামের চেরাগ আলীর পুত্র ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাদ্দাম মিয়া (২৮), মিরাশি ইউনিয়নের মুছিকান্দি গ্রামের মৃত আব্দুল গনির পুত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ওরফে লিল মিয়া (৫৮), সদর ইউনিয়নের গোয়াছপুর গ্রামের শফিকুর রহমানের পুত্র ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ওয়াহেদুর রহমান (৪২) ও ঘরগাও গ্রামের মোঃ সৈয়দ আলীর পুত্র ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রুবেল মিয়া (২২)।
আটকের বিষয়টি নিশ্চিত করে চুনারুঘাট থানার (ওসি) রাশেদুল হক জানান, বুধবার চুনারুঘাট থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে। আটকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com