বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে গ্রামবাসীর রাস্তা দখল উদ্ধার করতে লিখিত অভিযোগ

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ৩১৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ১০নং দেবপাড়া ইউনিয়নের বৈঠাখাল গ্রামের ১নং খতিয়ানভূক্ত সরকারী খাস জায়গা দখলের অভিযোগ উঠেছে একই গ্রামের ২ সহোদেরর বিরুদ্ধে। তারা হলেন- ওই গ্রামের হাজী বাড়ীর হাজী আব্দুল জলিলের পুত্র আলবর খা ওরফে মোজাহিদ ও তার ভাই আজাদ খা। এ ব্যাপারে গতকাল ৩১ অক্টোবর গ্রামবাসীর পক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন ওই গ্রামের মৃত আব্দুল খালেক এর পুত্র আব্দুল মালিক। অভিযোগে উল্লেখ করা হয়, বৈঠাখাল মৌজার ১৩৩ জেএলস্থিত ৪১৮, ৪১৯ ও ৪১৫ নং দাগের গোপাট শ্রেণীর ভূমি ১নং খাস খতিয়ানভূক্ত হওয়ায় এলাকাবাসী ওই জাগয়াটি দীর্ঘদিন যাবত রাস্তা হিসাবে ব্যবহার করে আসছে। কিন্তু সম্প্রতি অভিযুক্ত দুই ভাই তাদের বাড়ীর অংশ থেকে দাড়িগাং ব্রীজ পর্যন্ত পুরো রাস্তাটি কাঠা তারের বেড়া, দেওয়াল ও গাছ লাগিয়ে জনগণের চলাচলের বাধা সৃষ্টি করছে। এলাকাবাসী এর প্রতিবাদ করেও কোন প্রতিকার পাচ্ছে না। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় সংঘের্ষর আশংঙ্কা রয়েছে। ওই রাস্তাটি দখলকাদের কবল থেকে উদ্ধার করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী আবেদন করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com