বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

হবিগঞ্জে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ চুম্বি বিপাকে জনসাধারণ

  • আপডেট টাইম বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৯১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তিন দিনের অবরোধের প্রথম দিনে হবিগঞ্জ জেলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। পুরোনো পণ্য থাকলেও নতুন করে দাম বাড়ানোর ফলে ভোক্তা পর্যায়ের ক্রেতারা পড়েছেন বিপাকে।
ক্রেতারা অভিযোগ করেন, অবরোধের অজুহাতে স্থানীয় পর্যায়ে পুরোনো মালামাল থাকা স্বত্তেও নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন, পেয়াঁজ, আলু, ডিম, রসুন, ডাল, বিভিন্ন সবজি দ্বিগুণ থেকে ৩ গুণ বাড়িয়ে দিয়েছেন। পাশাপাশি মোরগের দামও বাড়ানো হয়েছে। একেতো অতিরিক্ত দাম তার উপর আবার অবরোধের অজুহাত দেখাচ্ছেন ব্যবসায়ীরা।
গত সোমবার শহরের চৌধুরী বাজার, শায়েস্তানগর বাজার, চাষি বাজার, বগলা বাজারসহ বিভিন্ন বাজারে পেয়াজ বিক্রি হতো ৬০ থেকে ৭০ টাকা, রসুন ১৮০ থেকে ২শ টাকা, ডিম ৫৫ থেকে ৬০ টাকা, হাঁসের ডিম ৭০ থেকে ৮০ টাকা, ডাল কেজি ১শ থেকে ১১০ টাকা। কিন্তু গতকাল মঙ্গলবার বাজার ঘুরে দেখা যায় ভিন্ন চিত্র। পাইকারী বাজারেই পেয়াজ ১১০-১১৫ টাকা, রসুন ২৫০ থেকে ৩শ টাকা, আলু ৫৫-৬০ থেকে ৭০ টাকা, পোল্ট্রি মুরগির ডিম হালি ৫৫ থেকে ৭০ টাকা, হাঁসের ডিম ১শ টাকা হালি, এ ছাড়া প্রোল্টি মুরগির দাম কেজিতে ৫০ টাকা বাড়ানো হয়েছে।
এ ছাড়া সবজির দামও রাখা হচ্ছে আকাশছোয়া। বাজারে গিয়ে জানা গেছে, অবরোধ ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই পণ্যের দাম বাড়িয়ে দেয়া হয়েছে। মধ্যবিত্ত ক্রেতারা এ বিষয়ে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com