শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

আজ সকাল-সন্ধ্যা হরতাল

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩০২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনে মহাসমাবেশ স্থগিত করে হরতালের ঘোষণা দিয়েছেন। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল শনিবার দুপুরে হ্যান্ডমাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি তাণ্ডবের প্রতিবাদে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল।
পরে দলের পক্ষ থেকে জানানো হয়, হরতালের কর্মসূচি ঢাকায় নয়, সারাদেশেই পালিত হবে। গতকাল শনিবার সকাল থেকে নয়াপল্টনে বিএনপির সমাবেশস্থলে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়।
কাকরাইলের সংঘর্ষে এখন পর্যন্ত বেশকয়েকজন পুলিশ সদস্য, বিএনপি নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন। কাকরাইলের সংঘর্ষ সেগুনবাগিচা ও বিজয়নগরসহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পুলিশ এসব এলাকায় কাঁদানেগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com