সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সাংবাদিক কিবরিয়া চৌধুরী’র উপর দুর্বৃত্তদের হামলা ॥ ছিনতাই

  • আপডেট টাইম রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ৩২৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দৈনিক আজকের দর্পন পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সিনিয়র রিপোর্টার কিবরিয়া চৌধুরীর উপর হামলা করেছে দুর্বৃত্তরা। হামলায় আহত অবস্থায় তাকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় হামলাকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সাংবাদিক কিবরিয়া চৌধুরী হবিগঞ্জ থেকে নবীগঞ্জ আসেন। সন্ধা সাড়ে ৫টায় শহর থেকে মোটর সাইকেল যোগে গ্রামের বাড়ি ফেরার পথে নবীগঞ্জ-শেরপুর রোডে সিএনজি স্টেশনে পৌঁছা মাত্র একদল দুর্বৃত্তরা তার মোটরসাইকেল গতিরোধ করে হামলা করে। এ সময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
হামলার খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলীর নির্দেশে তাৎক্ষণিক একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের ধরতে অভিযান চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সাংবাদিক কিবরিয়া চৌধুরী জানান, হামলাকারীরা তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুক আলী জানান, সাংবাদিক কিবরিয়া চৌধুরীর উপর হামলার খবর পেয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে তাৎক্ষণিক অভিযান হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com