শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় ॥ আজান ও নামাজের সময় পূজামণ্ডপের মাইক নিয়ন্ত্রণে রাখার আহ্বান

  • আপডেট টাইম শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ২৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুর্গাপূজার সময় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র এবং মাইকের ব্যবহার নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। গতকাল বৃহস্পতিবার (১৯ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেন হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, হবিগঞ্জ জেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক দেবী চন্দের সভাপতিত্বে জেলা আইনশৃংখলা কমিটির বিশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী আযান ও নামাজের সময় পূজামণ্ডপগুলোতে পূজা চলাকালে বাদ্যযন্ত্রের ব্যবহার সীমিত রাখা ও মাইক ব্যবহার নিয়ন্ত্রণ রাখার ব্যবস্থা করতে হবে। সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, আজান ও নামাজের সময়ে পূজামণ্ডপে বাদ্যযন্ত্র ও মাইক ব্যবহার নিয়ন্ত্রণ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। হবিগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মুহাম্মদ মুনিরুজ্জামান বলেন, দুর্গাপূজা উপলক্ষে আইনশৃংখলা কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত অনুযায়ী আজান ও নামাজের সময়ে পূজামণ্ডপে বাদ্যযন্ত্র ও মাইক ব্যবহার নিয়ন্ত্রণ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। জেলা প্রশাসক দেবী চন্দ বলেন, বাংলাদেশে প্রত্যেক ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতির বন্ধন রয়েছে। এই সম্প্রীতির বন্ধন অটুট রাখতে পূজায় আজান ও নামাজের সময় বাদ্যযন্ত্র ও মাইক ব্যবহার সীমিত রাখতে সংশ্লিষ্টদের চিঠির মাধ্যমে জানানো হয়েছে। আশা করছি সবাই এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com