শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

সাবেক স্ত্রীর অশ্লীল ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার দায়ে সাবেক স্বামী তুহিন খান আটক

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ৩০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সুন্দরী স্ত্রীর অশ্লীল ছবি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে তুহিন খান (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনসহ অশ্লীল ছবি জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে পণ্যগ্রাফি আইনে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলামের নির্দেশে পুলিশ শহরের বগলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাজুল আহমেদ ওরফে ফুল মিয়ার পুত্র মোঃ তুহিন মিয়াকে গ্রেফতার করে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার কথা স্বীকার করে। জানায় যায়, সদর উপজেলার আনোয়ারপুর গ্রামের মোঃ মইন মিয়ার কন্যাকে ৫ বছর আগে তুহিন বিয়ে করে। তাদের কোলে একটি সন্তান রয়েছে। এরপর তুহিন তার স্ত্রীকে টাকা ইনকামের জন্য সৌদি প্রেরণ করে। সেখান থেকে টাকা পাঠাতো তার স্ত্রী। এক সময় টাকা পাঠানো বন্ধ করে দিলে তুহিন ও রুখসানার মধ্যে বিচ্ছেদ ঘটে। এরপর থেকে তুহিন তার সাথের অন্তরঙ্গ মুহুর্তের ছবি কাটপিস করে যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। বিষয়টি দেশ জুড়ে ছড়িয়ে পড়ায় ওই পরিবার মানসিকভাবে ভেঙ্গে পড়ে। বিচার না পেয়ে গত বৃহস্পতিবার আদালতে মামলা করলে আদালত মামলা রুজু করার জন্য সদর থানায় প্রেরণ করেন। এরপর পুলিশ তুহিন কে গ্রেফতার করে।
পুলিশ জানায়, তার কাছ থেকে আরও রহস্য উদঘাটনের জন্য রিমাণ্ডে আনা হবে। গতকাল মঙ্গলবার বিকালে আদালতের মাধ্যমে তুহিনকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com