শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে হামলায় সাংবাদিক মুজিবসহ ৭ জন আহত ॥ ৩ জনকে সিলেট প্রেরণ

  • আপডেট টাইম বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ২৫৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় হামলায় গুরুতর আহত হয়েছেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এম মুজিবুর রহমান। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৩ জনকে সিলেট প্রেরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আউশকান্দি কিবরিয়া চত্ত্বরে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- সাংবাদিক এম মুজিবুর রহমান (৪০), শ্রমিকনেতা তজমুল আলী (৪০), এহিয়া আহমেদ (৩৮), সোপান মিয়া (৩২), মুক্তার মিয়া (৩৫), সেলিম মিয়া (২৭), ওলি মিয়া (৩৫)।
জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের কিবরিয়া চত্ত্বরের বাসস্ট্যান্ডে সিলেট যাওয়ার উদ্দেশ্যে গাড়ীর জন্য দাঁড়িয়ে ছিলেন সাংবাদিক মুজিবুর রহমান। এ সময় আকস্মিকভাবে দেওতৈল গ্রামের মৃত আবাস মিয়ার পুত্র আবুল খয়ের ও তার সহযোগীরা সাংবাদিক মুজিবুর রহমানের উপর দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারী সাংবাদিক মুজিবের কাছ থেকে ২টি মোবাইল, ১টি ক্যামেরাসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়। কিছুক্ষণ পর সাংবাদিক মুজিবুর রহমানের উপর হামলার কারণ জানতে ঘটনাস্থলে যান শ্রমিক নেতা তজমুল আলী-এহিয়াসহ ৬-৭ জন। এ সময় শ্রমিক নেতাদের উপরও অতর্কিত হামলা করা হয়। পরে স্থানীয় লোকজন সাংবাদিক মুজিবসহ ৭ জনকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহতদের মধ্যে ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই গৌতম কুমারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারী খয়েরকে আটক করলেও পরে অজ্ঞাত কারণে ছেড়ে দেয়। এদিকে এ ঘটনায় আউশকান্দি এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুুুহুর্তে বড় ধরণের সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী বলেন- খবর পেয়ে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে তবে এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com