শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

সদর হাসপাতালের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করেছে পৌরসভা

  • আপডেট টাইম বুধবার, ১১ অক্টোবর, ২০২৩
  • ২১৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ শহরের জেলা সদর হাসপাতালের সামনের অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে হবিগঞ্জ পৌরসভা। গতকাল মঙ্গলবার সকালে হবিগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাবেদ ইকবালের নেতৃত্বে একটি টিম ওই উচ্ছেদ অভিযান চালায়। এ সময় অবৈধ দোকানপাটের মালিকগনকে নিজ নিজ স্থাপনা সড়িয়ে নিতে দেখা গেছে। অভিযানের ফলে মূহুর্তের মাঝে হাসপাতালে যাওয়ার রাস্তা দখলমুক্ত হয়ে যায়। এর পরপরই পৌরসভার পক্ষ হতে রাস্তা ও ফুটপাতে পরিচ্ছন্নতা কাজ করা হয়। এ সময় জাবেদ ইকবাল বলেন মাইকে ঘোষনা দেন, ‘সারা জেলার মানুষ এখানে চিকিৎসা সেবা নিতে আসে। কিন্তু অবৈধ দোকানপাটের কারণে রোগীসহ সাধারণ মানুষের ভোগান্তি হয়।’ তিনি বলেন,‘এ উচ্ছেদের পর নতুন করে কেউ দোকান বসালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com