শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

বাহুবলে বিধবার বসতঘর আগুনে পুড়ে ছাই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩
  • ২৪৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দুই বিধবা নারীর বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গত ৩ অক্টোবর মঙ্গলবার দুপুরে উপজেলার লামাতাসী ইউনিয়নের নন্দনপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ৫নং লামাতাসী ইউনিয়নের নন্দনপুর গ্রামের মৃত মহরম আলীর স্বামী পরিত্যক্ত দুই মেয়ে মোছাঃ রাহেলা আক্তার ও শাহেলা আক্তার। দীর্ঘদিন যাবত মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তারা দুই বোন সাবেক মেম্বার নুর ইসলাম এর মালিকানাধীন জায়গাতে বসতঘর বানিয়ে বসবাস করে আসছিলেন। গত মঙ্গলবার দুপুরে রাহেলা আক্তার ও শাহেলা আক্তার কাজে থাকা অবস্থায় তাদের ঘরটি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় তাদের। বুধবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা ও জানা যায়, রাহেলা আক্তার ও শাহেলা আক্তারের স্বামী মারা যাওয়ার পর তারা দুই বোন বাবার বাড়ি নন্দনপুর গ্রামে চলে আসেন। তাদের বাবার বাড়িতে জায়গা না থাকায় সাবেক মেম্বার নুর ইসলামের কিছু জায়গাতে ঘর নির্মাণ করে বসবাস করছেন। রাহেলা আক্তার সরকারি রাস্তায় কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। তার বোন শাহেলা আক্তার মানুষের বাড়িতে কাজ করে জীবনযাপন করছেন। স্থানীয় ওয়ার্ড মেম্বার ধন মিয়া জানান, ঘটনার সময় তারা দুই বোন কাজে ছিল ঘরটি তালাবদ্ধ থাকায় কেউ আগুন নেভাতে পারেনি। বর্তমানে তারা সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। ভুক্তভোগী ক্ষতিগ্রস্তরা জানান, আগুন লাগার কারণে তারা প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com