রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

লাখাইয়ে কবর থেকে ধোয়া বের হওয়া নিয়ে রহস্য ॥ দেখার জন্য মানুষের ভিড়

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলা সদরে স্বজন গ্রামে একটি কবরবস্থান থেকে ধোয়া বের হওয়া নিয়ে নানামুখী আলোচনা শুরু হয়েছে। বিষয়টি যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা সমালোচনার জন্ম দেয়। অনেকেই কবরের মাটি থেকে ধোয়া উড়ার দৃশ্যটি দেখতে ভিড় করছেন। তবে এই ধোয়া বের হওয়া নিয়ে নানাজনের নানা মত পাওয়া গেছে। আলেমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলছেন, এটি মহান আল্লাহ তায়ালার নির্দশন। আল্লাহ তার দুনিয়াতে থাকা মানুষজনকে সতর্ক করতে গিয়েই হয়তবা ওই ব্যক্তির কবরে এমন দৃশ্যের অবতারণা করছেন। তবে মৃত্তিকা গবেষকদের বক্তব্য তাৎক্ষনিক পাওয়া না গেলেও ইন্টারনেটসহ বিভিন্ন মাধ্যম ঘেটে জানা গেছে, হয়তোবা মাটির মধ্যে কোনো রায়সানিক বিক্রিয়ার কারণেও এটিও হতে পারে। তবে যে যাই বলুক, এই ঘটনা নিয়ে ওই এলাকার এক শ্রেণির মানুষের মাঝে ওই কবরে আযাব চলছে। যা অনেকটা গুজব আকারে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত শত শত মানুষ ওই কবরটি এক নজর দেখার জন্য ভিড় করছেন। তবে জানা গেছে, গত ১৫ দিন আগে এক ব্যক্তি মারা যান। ওই সময় আরেক ব্যক্তিও মারা যান। কিন্তু দুই ব্যক্তির কবর পাশাপাশি হলেও শুধুমাত্র একটি কবর থেকে ধোয়া বের হওয়ায় তা দ্রুত মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে। বিষয়টি নিয়ে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com