রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

সাদ এরশাদ এমপির সাথে জাতীয় পার্টি হবিগঞ্জের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

  • আপডেট টাইম বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রতিষ্টাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের পুত্র রাহগির আলমাহি সাদ এরশাদ এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার দুপুরে গুলশানের পার্টি অফিসে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদের রাজনৈতিক সচিব গোলাম মসীহ’র সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভা শেষে বিকেলে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক শাহ্ আশরাফ উদ্দিন আহমদ শামীম (ভিপি শামীম), জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শংকর পাল, জাতীয় পার্টি হবিগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব মুরাদ আহমদ, যুগ্ম আহবায়ক শাহ আবুল খায়ের ও এম এ কাইয়ুম, তরুণ পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এড. সাদিকুর রহমান, জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও মাধবপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমদ প্রমূখ।
এসময় সাদ এরশাদ এমপি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেগম রওশন এরশাদের নেতৃত্বে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com