শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ১০ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার বানিয়াচঙ্গে জুলাই আন্দোলনে শহীদ ৯ জনের কবর জিয়ারত করেছেন জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব শহরে গ্যাসের চাপ কম দুর্ভোগে আবাসিক গ্রাহক নবীগঞ্জের সাংবাদিক গোলাম রাহমান লিমনের ডান হাত ও কোমরের সফল অস্ত্রোপচার শচীন্দ্র কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন বানিয়াচং-আজমিরীগঞ্জের সাবেক এমপি শরীফ উদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জ কালেক্টরেট চতুর্থ শ্রেণীর কর্মচারী কল্যাণ কেন্দ্রের ১৭ সদস্যের নতুন কমিটি গঠন বানিয়াচংয়ে কারিতাস বাংলাদেশের বন্যা পুনর্বাসন প্রকল্পের পরিচিতি সভা আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির উদ্যোগে মা সমাবেশ হবিগঞ্জ-লাখাই সড়কে সিএনজি উল্টে আহত ২

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জের ৪ ডাকাতসহ আটক ৮

  • আপডেট টাইম সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩০০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে হবিগঞ্জের ৩ ডাকাতসহ ৮ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। গত শনিবার ১০ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদরের রামরাইল ইউনিয়নের মাগুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত ডাকাতদের নিকট থেকে ২টি রামদা, ১টি ছুরি, ১টি লোহার পাত, ৩টি পাঞ্চা, ৮টি মোবাইল ও নগদ ৯৮০২ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হল- আজমিরীগঞ্জ উপজেলার পশ্বিমবাগ গ্রামের খায়স্তপাড়া এলাকার মৃত উছমান উল্লাহর পুত্র ছাবিদুল মিয়া (৩৫), একই গ্রামের ধান হাটি এলাকার আব্দুল হাসিম এর পুত্র মোঃ রুবেল মিয়া (৩০), বানিয়াচং সদরের আদমকানি গ্রামের শামা মিয়ার পুত্র মোঃ সইফুল সুমন (৪২), লাখাই উপজেলার স্বজন গ্রামের শহিদুল্লার পুত্র মোঃ মোস্তফা বাবু (৪০), ব্রাহ্মণবাড়িয়ার বিজয় নগর এলাকার মোঃ বাবুল মিয়া (৩৭), মোঃ চুনু মিয়া (২৫), রাষ্টু মিয়া (৩২), মোঃ সুমন মিয়া (৩৫)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে দন্ডবিধি- ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে ও জব্দকৃত আলামত সহ ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com